ইতালিতে অবৈধ প্রবেশে কঠোর অবস্থান ইইউ’র নতুন আইন: ঢাকায় ইতালিয় দূতাবাসের সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক : লিবিয়াসহ অন্যান্য ট্রানজিট দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে আর দেশটির ভূখণ্ডে প্রবেশের অনুমতি মিলবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হওয়ার পর থেকে এ বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছে ইতালি।

সোমবার ঢাকায় ইতালির দূতাবাস এক বার্তায় জানিয়েছে, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে ঢোকার চেষ্টাকারীদের সীমান্তেই আটক করা হবে এবং দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। এতে করে তাদের পক্ষে ইতালিতে অবস্থান বা কাজ করার কোনো সুযোগ থাকবে না।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে স্পষ্ট সতর্ক করে বলেছে, মানবপাচারকারী চক্রের মিথ্যা প্রলোভনে পা দেওয়া উচিত নয়। অর্থের বিনিময়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করলে পাচারকারীদের সহযোগিতা করা হয়, যা আইনত অপরাধ।

একইসঙ্গে দূতাবাস জানিয়েছে, বৈধ পথে ইতালিতে যাওয়ার প্রচুর সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য হাজার হাজার কর্মসংস্থান ভিসা, পারিবারিক পুনর্মিলন এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। তবে এসব সুবিধা শুধুমাত্র নিয়ম মেনে আবেদনকারীদের জন্য উন্মুক্ত।

দূতাবাস বৈধ অভিবাসনপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করুন। অবৈধ পথ বেছে নিয়ে জীবন ও অর্থের ঝুঁকি না নিয়ে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

Read Previous

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম

Read Next

আইভ্যাকের নতুন নিয়মে পরিবর্তন আসছে ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular