১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ নজরুল: মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের সূচনা সিলেটে

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, তিনি অভিনয়শিল্পী বা ক্রীড়াবিদ নন যে কাজ দেখিয়ে দিতে হবে। তার কাজ মানুষ বুঝতে পারবে উদ্যোগ আর কার্যক্রমের মধ্য দিয়েই।

বুধবার বিকেলে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে ‘মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা’ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এই উদ্যোগে পারিবারিক বিরোধ, ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ আট ধরনের বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

ড. আসিফ নজরুল বলেন, “আজ আমরা এমন কিছু কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনও হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে, তা পরবর্তী সরকারও চালিয়ে গেলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে।”

প্রথম ধাপে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে ১২টি জেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।

বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ আদালতের মামলা কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করবে। সাধারণ মানুষও আশা করছেন, দীর্ঘসূত্রিতা ও খরচের বোঝা থেকে মুক্তি পেতে মধ্যস্থতা কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, ধাপে ধাপে সারাদেশে চালু হলে এটি বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন হয়ে উঠবে।

Read Previous

জেদ্দায় মায়ের পাসপোর্ট নিয়ে বিপাকে বিমানের পাইলট

Read Next

বান্দরবানের শৈলিপ্রপাত ঝর্ণা: প্রকৃতির অপার সৌন্দর্যের টানে পর্যটকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular