আবারো সীমান্তে বাংলাদেশি হত্যা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়।

রোববার (২৭ এপ্রিল) আনুমানিক সকাল ৭টার দিকে স্থানীয়রা মধুপুর গ্রামের বিপরীতে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।

নিহতের নাম ওবায়দুল (২৩) সে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক বলে যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ভারতীয় অংশে ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে ছিল। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বিএসএফ কমান্ডার ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানায় রাখা আছে।

আরো জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহটি বাংলাদেশির নিশ্চিত হলে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে যতক্ষন না মরদেহটি শনাক্ত করা হচ্ছে, তার আগে কিছুই বলা যাচ্ছে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা ঢাকা বলেন, বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সীমান্তে একটি মরদেহ দেখা গেছে। মরদেহটি ভারতের অভ্যন্তরে রয়েছে। উভয় দেশের বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ চলছে। শনাক্ত করে নিহত ব্যক্তি বাংলাদেশি নিশ্চিত হলে আমাদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি।

Read Previous

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রশাসন

Read Next

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular