১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের আদেশে হারুনের শ্বশুরের ১০তলা ভবন ক্রোক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়তে সহায়তার অভিযোগে শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

ডিবির সাবেক কর্মকর্তা হারুনকে অবৈধ সম্পদ গড়তে সহায়তার অভিযোগে তার শ্বশুরের ১০তলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
ডিবির সাবেক কর্মকর্তা হারুনকে অবৈধ সম্পদ গড়তে সহায়তার অভিযোগে তার শ্বশুরের ১০তলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এদিকে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Read Previous

২১ মে থেকে আবার উড়বে নভোএয়ার

Read Next

ঘুরে আসুন এশিয়ার কিছু স্থানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular