১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস দিয়েছে। সেই সঙ্গে সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৯ আগস্ট) সংস্থাটির আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক স্থানে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববার সন্ধ্যা ৬টার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ও সিলেটের অধিকাংশ স্থানে, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই ধারাবাহিক বৃষ্টিপাত দেশের পর্যটন এলাকাগুলোতে ভ্রমণকারীদের জন্য কিছুটা অসুবিধা তৈরি করতে পারে। তাই যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।

Read Previous

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে গাজা দখল পরিকল্পনা রুখতে আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

Read Next

প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য ঠিকানা ‘বারিক্কা টিলা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular