সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিল করেছে বোর্ড।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অভিযোগ উঠেছিল নিয়ম বহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দের বিষয়ে। তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় সেই সুপারিশ অনুযায়ী বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাট ও অসমাপ্ত কাজের অগ্রগতি জানাতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া পুনর্বাসন এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বিয়াম স্কুলের মধ্যে হওয়া চুক্তি বাতিলের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।

Read Previous

অনিয়মে ডুবে যাওয়া ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

Read Next

ইউরেনাসের আকাশে নতুন চাঁদ, ওয়েব টেলিস্কোপের আবিষ্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular