সমুদ্র সৈকতে ওয়াটার বাইক থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে ওয়াটার বাইক (জেটস্কি) থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আল মামুন হাওলাদার (৩৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আল মামুন হাওলাদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার নুরে আলম হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. তানভীর হোসেন।

তিনি বলেন, ভাড়ায় চালিত ওয়াটার থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওয়াটার বাইকটি ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছে। নিহত পর্যটকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Previous

বিশেষায়িত ৪ ব্যাংকে এমডি নিয়োগ

Read Next

হ্যালো এইচএসসি ব্যাচ ২০২৪!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular