অন্যান্য ভিসার মতোই শেনজেন ভিসা আবেদন করতে রয়েছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট। এগুলোর বেশিরভাগই মিলে যাবে অন্য যেকোনো ভিসার ডকুমেন্টের সাথে।
একনজরে দেখে নেওয়া যাক শেনজেন ভিসা পেতে হলে কী কী ডকুমেন্ট লাগতে পারেঃ
১। ভিসা আবেদন ফর্ম, ফর্মে অবশ্যই আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে।
২। সম্প্রতি তোলা দুটি ছবি। ছবিগুলো কোনভাবেই তিন মাসের বেশি পুরানো হওয়া যাবে না।
৩। একটি বৈধ পাসপোর্ট। খেয়াল রাখতে হবে, ডিপার্চারের পরে অন্তত আরো তিন মাস পর্যন্ত এটির মেয়াদ থাকতে হবে। আপনার যদি পুরানো পাসপোর্ট থেকে থাকে তবে সেটিও জমা দিতে হবে।
৪। রাউন্ড ট্রিপ রিজার্ভেশন বা আপনার সম্পূর্ণ ট্রাভেল প্ল্যান (itinarary)। এখানে স্পষ্টভাবে অবশ্যই ভ্রমণের তারিখ এবং ফ্লাইট নাম্বার লেখা থাকতে হবে।
৫। ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসি, যেখানে অন্তত ৩০,০০০ ইউরোর কভারেজ থাকবে।
প্রুফ অব একমোডেশন, অর্থাৎ শেনজেন দেশগুলোতে ভ্রমণকালীন সময়ে আপনি কোথায় থাকবেন সেটির একটি ডকুমেন্ট। এটি হতে পারে-
৬। আর্থিক সবচ্ছলতার প্রমাণ, যেমন- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট কিংবা স্পন্সরশীপ লেটার। স্পন্সরশীপ লেটারে অবশ্যই স্পন্সরের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট যুক্ত থাকতে হবে। আপনি চাইলে দুটোর কম্বিনেশনেও আর্থিক সবচ্ছলতার প্রমাণ দেখাতে পারেন।
৭। ভিসা ফি প্রদানের প্রমাণপত্র- শেনজেন ভিসার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য ভিসা ফি €80 (৮০ ইউরো বা প্রায় ১০,০০০ টাকা) এবং ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য €45 (৪৫ ইউরো বা প্রায় ৫,২০০ টাকা)
এছাড়াও আপনার পেশা অনুযায়ী কিছু ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে, যেমনঃ
চাকরিজীবীদের ক্ষেত্রেঃ
চাকরির চুক্তিপত্র (Employment contract)
বর্তমান ব্যাংকের সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
ছুটি মঞ্জুরের (Leave permission from the employer)
আয়কর রিটার্ন (ITR) ফর্ম
স্ব-নিযুক্ত পেশা, যেমন ব্যাবসায়ীদের জন্যঃ
ব্যবসার লাইসেন্সের একটি কপি
কোম্পানির সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
আয়কর রিটার্ন (ITR)
শিক্ষার্থীদের জন্যঃ
ছাত্রত্বের প্রমাণপত্র
স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন সার্টিফিকেট
অবসরপ্রাপ্তদের জন্যঃ
সর্বশেষ ৬ মাসের পেনশন স্টেটমেন্ট
শেনজেন ভিসা প্রসেসিং শেষ করে আপনার পারফেক্ট ইউরোপ ট্রিপ প্ল্যান করতে আপনার সাথে আছে শেয়ারট্রিপ। ভিসা কন্সাল্টেন্সি, আকর্ষণীয় হোটেল ডীলস, হলিডে প্যাকেজসহ শেয়ারট্রিপ আপনাকে দিচ্ছে টপ এয়ারলাইন্সের সবচেয়ে কম রেট।



