১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ব্যাংকক গামী লতিফ সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম সিদ্দিকীকে (আজাদ সিদ্দিকী) আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকাল ১০টার একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন এসএম সিদ্দিকী। এ সময় ইমিগ্রেশনে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টি ধরা পড়ে। ফলে তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের চাঙ্গাইল ইউনিয়নের আকুরা ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ঢাকায় ‘৭১ মঞ্চ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে তার ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Read Previous

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা ও অগ্নিসংযোগ

Read Next

ট্রাম্পের উদ্যোগ: পেন্টাগনের নাম বদলে হতে পারে ‘যুদ্ধ মন্ত্রণালয়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular