রাজধানীর সব বাস একক ব্যবস্থায় চলবে: প্রধান উপদেষ্টার ঘোষণা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকার বিশৃঙ্খল বাস পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার আওতায় আনতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ঢাকার সব বাস এখন থেকে একক ব্যবস্থার অধীনে পরিচালিত হবে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলা বাসের কারণে প্রতিদিন যাত্রীরা দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা, যানজট এবং নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোমতে উঠতে পারলেও নারী, শিশু এবং প্রবীণদের জন্য এটি মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে সব বাস কোম্পানিকে। এতে রুট শৃঙ্খলা নিশ্চিত হবে, যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং গণপরিবহন ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য আসবে।

সরকারি হিসাবে দেখা গেছে, অকার্যকর রুটে বাস চলাচল এবং যানজটের কারণে রাজধানীতে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। একইসঙ্গে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লক্ষ কর্মঘণ্টা।

নতুন উদ্যোগের মাধ্যমে বাস সার্ভিস আরও কার্যকর হওয়ার পাশাপাশি যানজট কমবে, ভাড়ার অনিয়ম দূর হবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ ও আধুনিক গণপরিবহন সেবা।

Read Previous

চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, সিএমপির সতর্কবার্তা

Read Next

রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি নিহত: গাজায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলার শিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular