১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় গিয়ে ট্যাক্সি চালানোয় বাংলাদেশি আটক

স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া থাকাকালীন ট্যাক্সি চালানো বা রাইড-হেইলিং ড্রাইভার হিসেবে কাজ করা সাধারণত অবৈধ এবং ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। আর সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৫ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ।

মঙ্গলবার (১৩ মে) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ থেকে তিনটি পৃথক স্থানে তিনজন বাংলাদেশিকে পরিষেবা দেয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগের পরিচালক আজরিন বোরহান জানান, ২৫ বছর বয়সি ওই বাংলাদেশি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি নিজ দেশের ৩ জনকে প্ররোচিত করেছিলেন এবং পরিবহন পরিষেবা দিয়েছিলেন। প্রতিটি গন্তব্যের জন্য আলাদা ভাড়াও আদায় করেন ওই বাংলাদেশি।

মালয়েশিয়ার আইন অনুযায়ী, ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়া গাড়ির চালকের পেশা শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিকদের জন্য সংরক্ষিত।

বোরহান আরও জানান, বিদেশি নাগরিককে ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০১০ (এপিএডি ২০১০) এর ২০৫(১) ধারার অধীনে আটকের পর পরবর্তী তদন্তের জন্য তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হলে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে।

দেশটির সড়ক পরিবহন বিভাগের ওই কর্মকর্তা জনসাধারণকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ এবং ২-এ পরিষেবা কাউন্টারের মাধ্যমে অথবা ই-হেলিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং করে বৈধ পরিষেবাগুলো ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন।

Read Previous

মোবাইল চুরির হিড়িক জেমসের কনসার্টে

Read Next

বাজারভিত্তিক হবে ডলারের দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular