ভুয়া ফেসবুক আইডি খুলে গভর্নরের নামে প্রতারণার চেষ্টা 

#image_title

বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। আবার কারো কাছে ব্যাংকের বিভিন্ন সুবিধার জন্য নানা তদবির-সুপারিশ করা হচ্ছে। 

এসব প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেক/ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, সম্প্রতি গভর্নরের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলেছে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাউকে ব্যাংকের বিভিন্ন বিষয় তদবির-সুপারিশও করছে।

বিষয়টি গভর্নরের নজরে দেওয়া হলে তিনি (গভর্নর) জানান, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। অনেক আগে আমার নামে একটা আইডি খোলা হয়েছিল যেটা এখন তেমন আর সচল নেই। তাই যারা আমার নামে এসব ফেসবুক আইডি খুলেছে সেটা ফেক বা ভুয়া আইডি।

পর্যটন সংবাদ/

Read Previous

সংকটে থাকা ব্যাংকগুলোর ধার করা টাকার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক

Read Next

ভারতের বিপক্ষে শেষ টেস্টে সাকিব খেলবেন কি না জানাল বিসিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular