০৮/০৫/২০২৬
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সুন্দরবনের পাদদেশে তরুণ রাজনীতিকের সংগ্রাম 

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ফকির রাসেল আল ইসলাম। সেই থেকে এখন পর্যন্ত কোনো বাঁধাই এই তরুণ রাজনীতিককে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখতে পারেনি। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। এভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ফকির রাসেল আল ইসলাম।

তিনি মোরেলগঞ্জ উপজেলায় বিএনপির নতুন গতিপথ রচনা করছেন। তরুণ এই রাজনীতিক সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে পাশে দাঁড়ানো, বিএনপির আদর্শ তুলে ধরা এবং গণসংযোগের অংশ হিসেবে তিনি প্রতিনিয়ত পথেঘাটে লিফলেট বিতরণ করে চলেছেন।

ফকির রাসেল শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে মোরেলগঞ্জ-শরণখোলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি খুলনার রূপসা উপজেলার চাঁদপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

২০০২ সালে মোরেলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ। এরপর ২০০৩ সালে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের ইউনিট সভাপতি নির্বাচিত হন। খুলনা মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক (২০০৬) হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এরপর ২০১০ সালে খুলনা সরকারি বিএল কলেজ থেকে স্নাতকোত্তর, পরবর্তীতে ২০১৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে মোরেলগঞ্জ-শরণখোলায় জাতীয়তাবাদী রাজনীতির এক নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছেন। তার সহধর্মিণীও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ফলে পরিবারগতভাবেও তিনি জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত।

তরুণদের আহ্বান জানিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফকির রাসেল আল ইসলাম বলেন,”৫ আগস্ট দেশের তরুণ প্রজন্মের শক্তি দেখিয়েছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমাদের নেতা তারেক রহমান তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসছেন, যারা মেধা, পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে বিএনপিকে নতুনভাবে গড়ে তুলবে।”

তিনি আরও বলেন,”আমি আমার নেতা তারেক রহমান ও মোরেলগঞ্জের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আস্থার প্রতীক কাজী খায়রুজ্জামান শিপনের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে যাচ্ছি, লিফলেট বিতরণ করছি। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য কাজ করছি। বিভেদ ভুলে আসুন, একসঙ্গে কাজ করি, জনগণের পাশে দাঁড়াই, তাদের হৃদয়ে জায়গা করে নিই।”

মোরেলগঞ্জের তরুণ নেতৃত্বে নতুন অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন ফকির রাসেল আল ইসলাম। তার একাগ্রতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তার দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতে মোরেলগঞ্জে বিএনপির শক্তিশালী অবস্থান গড়ে তুলবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী।

Read Previous

দেবতাকুমের পথে পথে রহস্যের হাতছানি

Read Next

বিশ্বের মধ্যে অস্বাস্থ্যকর বায়ুর তালিকায় ঢাকা তৃতীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular