২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–বাহরাইন সম্পর্ক জোরদার: ভিসা সহজীকরণ ও বিনিয়োগে গুরুত্ব

পর্যটন সংবাদ ডেস্ক: বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগে বৈঠকে বসেছেন দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।

বুধবার (২৭ আগস্ট) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমার মধ্যে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের ভিসা সহজীকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় ২০২৫ সালের ‘মানামা সংলাপে’ বাংলাদেশের অংশগ্রহণ এবং পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) উপলক্ষে বাহরাইনের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও উঠে আসে।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের চলমান উদ্যোগ যেমন গণশুনানি ও ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের কথা তুলে ধরেন। তিনি ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন।

বৈঠকের শেষে শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা দূতাবাসের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক সাফল্য কামনা করেন। তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাকেও বিশেষভাবে উল্লেখ করেন।

বৈঠকে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Read Previous

ইন্টার মায়ামিকে ফাইনালে তুললেন মেসি, অরল্যান্ডোর জালে জোড়া গোল

Read Next

সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূতাবাসের ট্র্যাসি অ্যান জ্যাকবসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular