বাংলাদেশ ফুটবলে নতুন জোয়ারের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের ফুটবলে নতুন এক উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড বংশোদ্ভুত এই তারকা বাংলাদেশের জার্সি গায়ে নামার প্রথম মুহূর্ত থেকেই দর্শক ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাঠের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।

সামাজিক মাধ্যমেও সেই উন্মাদনার প্রভাব দেখা দিয়েছে। ফেসবুকের পর এবার ইনস্টাগ্রামে বাংলাদেশের প্রথম ফুটবলারের হিসেবে হামজা পৌঁছে গেছেন ১ মিলিয়ন বা ১০ লাখ অনুসারীর মাইলফলকে। নিজের ফেসবুক পেজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”

হামজা বাংলাদেশে আসার মূল কারণ লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে তার শক্তিশালী পারফরম্যান্স দর্শকদের মন জয় করে। এরপর ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠে গোল করে তিনি দেশের ফুটবল ভক্তদের উচ্ছ্বাস বাড়ান।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সিঙ্গাপুর ম্যাচে গ্যালারি কানায় কানায় ভর্তি ছিল। হামজা চৌধুরী ও সামিত সোমের মতো প্রবাসী খেলোয়াড়দের কারণে দেশের ফুটবলে নতুন প্রাণ ফিরে এসেছে।

পর্যটকদের জন্যও এটি নতুন আকর্ষণ হয়ে উঠেছে। স্থানীয় মাঠগুলোতে ম্যাচ উপভোগ করার জন্য দর্শকরা দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। বাংলাদেশ ফুটবলের এই নতুন জোয়ার সামাজিক ও পর্যটন কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে।

Read Previous

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা কঠোর হচ্ছে

Read Next

রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় পুলিশের এসআই গুলিবিদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular