ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

পর্যটন সংবাদ ডেস্ক: রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবশেষ তিনটি নির্বাচন ভুলে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশীদার হলো রাজনৈতিক দল এবং তারপরে নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের সেবায় কাজ করতে হবে, রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংযোগ রাখা যাবে না এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের অভিজ্ঞতাগুলোকে পিছনে ফেলে নতুনভাবে এগোতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু।

পুলিশের ফেয়ার রিক্রুটমেন্ট প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। যতদিন তিনি থাকবেন, পোস্টিং হবে লটারির মাধ্যমে। তিনি বলেন, পুলিশের সফলতা সাধারণত প্রচার হয় না, কিন্তু ব্যর্থতা বেশি নজরে আসে।

এ সময় তিনি অপারেশন ‘ডেভিল হান্ট’-এর প্রসঙ্গও তুলে ধরে বলেন, এটি বন্ধ হয়নি, তবে কার্যক্রম চলছেই। ফ্যাসিস্টদের সমর্থকরা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে আসন্ন পূজাকে শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রস্তুত আছে।

Read Previous

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

Read Next

ব্রাহ্মণবাড়িয়ায় আসন পুনঃবিন্যাসে প্রতিবাদ: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular