২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র হজ ফ্লাইট ২৯ এপ্রিল থেকে শুরু

পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ৩১ মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে এ সভা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন)।

সভায় জানানো হয়েছে, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর ৪৩ হাজার ৫৫০ জন (৫০ শতাংশ) এবং সৌদিয়া এয়ারলাইনস (৩৫ শতাংশ) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫ শতাংশ) অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় ফ্লাইট শিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রীসংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোড করা, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন–সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস ও হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read Previous

১৬ দিনে ৫২৬৬ পর্যটকের কালাগাছিয়া ভ্রমণ

Read Next

ওয়ালটনের পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular