দেশে প্রথমবার ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

সিটি ব্যাংকের ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংকের ওয়ার্ল্ড এলিয় ক্রেডিট কার্ড

পর্যটন সংবাদ ডেস্ক : প্রিমিয়াম গ্রাহকদের জন্য ভ্রমণ, লাইফস্টাইল ও ব্যাংকিং সুবিধার নতুন মাত্রা

বাংলাদেশের ব্যাংকিং খাতে আরেকটি বড় সংযোজন হলো সিটি ব্যাংকের নতুন মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড। উচ্চমানের সেবা খুঁজে বেড়ানো গ্রাহকদের জন্য কার্ডটি তৈরি হলেও এর সুফল দেশের সামগ্রিক অর্থনীতিকেও ছুঁয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের।

রোববার সকালে রাজধানীর গুলশানস্থ সিটি ব্যাংক সেন্টারের কারনেশন মিলনায়তনে আয়োজন করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মো. মাহবুবুর রহমান, মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার সভাপতি গৌতম আগরওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য কী থাকছে শুরুতেই

কার্ড হাতে পেয়েই গ্রাহকরা পাচ্ছেন ১০ হাজার টাকার উপহার ভাউচার। পাশাপাশি সিটি ক্যাপিটালের বিনিয়োগ বিশেষজ্ঞদের কাছ থেকে এক্সপার্ট পরামর্শ নেয়ার সুযোগও থাকছে। যারা নিয়মিত পাঁচতারা হোটেলে ডাইনিং করেন, তাদের জন্য আছে বিশেষ সুবিধা—শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন, লো মেরিডিয়েনসহ নির্বাচিত হোটেলে একটি বুফে কিনলে আরেকটি বুফে পুরোপুরি বিনা মূল্যেই পাওয়া যাবে।

দেশে-বিদেশে ভ্রমণকারীদের জন্য বাড়তি স্বস্তি

ভ্রমণপ্রিয় গ্রাহকরা ওয়ান-টাচ সুবিধায় ব্যবহার করতে পারবেন LoungeKey, যার মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রিমিয়াম লাউঞ্জে প্রবেশ থাকবে বিনা মূল্যে। শুধু বিদেশ নয়, দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরেও সিটি ব্যাংকের লাউঞ্জে সীমাহীন প্রবেশ সুবিধা থাকবে।

বিদেশ ভ্রমণে আরেকটু সুবিধা যোগ করবে ফ্লেক্সিরোম—যার সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে ডেটা রোমিং ব্যবহারে মিলবে ব্যয়সাশ্রয়ী সেবা।

মাস্টারকার্ডের গ্লোবাল সুবিধাগুলোও যুক্ত হলো

কার্ডটি হাতে পেলেই গ্রাহকরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সব প্রিমিয়াম সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে আছে—

  • গলফ গ্রিন-ফি ছাড়
  • এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাত ফ্রি আবাসন
  • বিশেষ ডাইনিং অভিজ্ঞতা
  • মেরিনা বে স্যান্ডসের তিন মাসের স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ
  • ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহামের রুবি মেম্বারশিপ
  • টিপিসি গলফ গেইন সুবিধা

বাংলাদেশের বাইরে নিয়মিত ভ্রমণ বা ব্যবসায়িক সফরে যাতায়াত করা গ্রাহকদের জন্য এই সুবিধাগুলো বেশ বাস্তব ব্যবহারযোগ্য।

লাইফস্টাইল সুবিধার আরও বিস্তৃত প্যাকেজ

কার্ডে যুক্ত আছে সার্বক্ষণিক মাস্টারকার্ড পরিচারক সহায়তা—অর্থাৎ কোনো প্রয়োজনের সময় ২৪/৭ সাপোর্ট। ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নিলে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত ডিসকাউন্ট, সড়কপথে পরিবহনে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট সুবিধা, আর দেশে পাঁচ হাজারের বেশি পার্টনার আউটলেটে সুদবিহীন কিস্তি—সব মিলিয়ে এটি শুধুই একটি কার্ড নয়, বরং একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল প্যাকেজ।

রেস্তোরাঁ, পোশাক, সৌন্দর্যসেবা ও ভ্রমণ–সংক্রান্ত অসংখ্য ব্র্যান্ডে বিশেষ ছাড়ও যুক্ত হয়েছে, যা প্রতিদিনের ব্যয়ে বাড়তি স্বস্তি দেবে।

বক্তাদের বক্তব্য: কার্ডের লক্ষ্য শুধু সুবিধা নয়, অর্থনীতিকেও এগিয়ে নেওয়া

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের সিএফও মাহবুবুর রহমান বলেন, এই কার্ডের নাম এলিট হলেও এর ইতিবাচক প্রভাব থাকবে দেশের অভ্যন্তরীণ বাজারেও। আন্তর্জাতিক সুবিধার পাশাপাশি দেশের মধ্যেই গ্রাহকরা বেশি ব্যয় করবেন, যা অর্থনীতিকে প্রাণবন্ত করবে।

মাস্টারকার্ড দক্ষিণ এশিয়ার সভাপতি গৌতম আগরওয়াল বলেন, বাংলাদেশে এমন গ্রাহকগোষ্ঠী তৈরি হচ্ছে, যারা বিশ্বমানের ব্যাংকিং সেবা চান। তাদের চাহিদা থেকেই এই কার্ডের জন্ম।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, গত এক বছরে মাস্টারকার্ড প্রায় ৩০টি নতুন সেবা চালু করেছে। সিটি ব্যাংকের সঙ্গে যৌথভাবে তৈরি এই কার্ডে এমন সব সুবিধা রাখা হয়েছে, যা শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও কার্যকর।

Read Previous

টাঙ্গুয়ার হাওর পুনরুদ্ধারে ৪৪ কোটি টাকার নতুন উদ্যোগ: জলাভূমি বাঁচাতে শুরু হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা

Read Next

তোর্জা জনগোষ্ঠীর ‘মানেনে’—মৃতের প্রতি ভালোবাসার এক অনন্য সাংস্কৃতিক আচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular