১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে ড.মুহাম্মদ ইউনুস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশিথয়ার শীর্ষ নেতাদের অং,শগ্রহণে থাইল্যান্ডে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন।

আজ বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এদিন ব্যাংকক স্থানীয় সময় আনুমানিক বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন এই সরকার প্রধান। এ ছাড়া আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন ।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এক ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

প্রধান উপদেষ্টা সফরে ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন এবং পারস্পরিক আলোচনা করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

এদিকে ড.মুহাম্মদ ইউনুসের সাথে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বাংলাদেশ।

উল্লেখ্য, বিমসটেক সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

Read Previous

বান্দরবানে গাড়িতেই রাত কাটাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক

Read Next

ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ কক্সবাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular