২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ রোববার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়টিই আলোচনায় প্রধান গুরুত্ব পাবে।

এদিকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ইসহাক দারের।

দুদিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছে প্রথম দিনেই তিনি পাকিস্তান দূতাবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সেই বৈঠকে সার্ক কার্যকর করা, আসন্ন নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় রচনায় এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Read Previous

দিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্রসহ আহত ১৫

Read Next

দুপুর পর্যন্ত ৭ জেলায় ঝড়-বৃষ্টি সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular