জুলাই গণ-অভ্যুত্থান দিবসে পর্যটকদের জন্য সুখবর: ফ্রি ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন দেশের সব মোবাইল গ্রাহক

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (১৮ জুলাই) দেশের সব মোবাইল গ্রাহকের জন্য রয়েছে বিশেষ উপহার—বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা! দেশের ভ্রমণপিপাসু মানুষ ও পর্যটনপ্রেমীদের জন্য এ সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ভালো সংবাদ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক দেওয়া নির্দেশনার পর মোবাইল অপারেটরগুলো আজ সকাল থেকেই তাদের গ্রাহকদের মাঝে এই ইন্টারনেট ডেটা বিতরণ শুরু করেছে। পাঁচ দিন মেয়াদী এই ডেটা ব্যবহার করে পর্যটকরা সহজেই গন্তব্য খোঁজা, রিভিউ দেখা, হোটেল বুকিং কিংবা জরুরি অবস্থায় যোগাযোগ করতে পারবেন।

কিভাবে পাবেন ফ্রি ডেটা?
গ্রাহককে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে নিতে হবে এই ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা।

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807#

বিটিআরসি জানায়, এ বিষয়ে মোবাইল অপারেটররা তাদের গ্রাহকদের আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করেছে।

এই উদ্যোগের পেছনে রয়েছে একটি তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে দেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনাকে স্মরণ করেই অন্তর্বর্তীকালীন সরকার এই বছরের ১৮ জুলাইকে উদযাপন করছে একটি ইতিবাচক বার্তার মাধ্যমে।

পর্যটনের সঙ্গে তথ্য প্রযুক্তির যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই উন্মুক্ত সুবিধা ভ্রমণকারীদের জন্য যাত্রাপথে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

Read Previous

গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় হামলা ও সংঘর্ষে নিহত বেড়ে ৫, কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো

Read Next

মেট্রোরেল বদলে দিয়েছে মিরপুরের চেহারা: নতুন ঢাকার বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular