১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল নথিযুক্ত ভিসা আবেদন কিরা হবে প্রত্যাখ্যান

জাল নথিযুক্ত ভিসা আবেদন করা হলে সেই ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

বুধবার (১১ জুন) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তা দাবি করে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করছে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হ‌চ্ছে।

দূতাবাস কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়, প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা বৈধ কিন্তু প্রয়োজনীয় নয়। উচ্চ ফির বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের ওপর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Read Previous

রবীন্দ্র কাছারিবাড়ি দর্শনার্থীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Read Next

দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এবার: প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular