১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, সিএমপির সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ইতিমধ্যে এ ধরনের একাধিক অভিযোগ হাতে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, প্রতারকরা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বা অপরিচিত নম্বর ব্যবহার করে যোগাযোগ করছে। এমনকি ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তারা।

সিএমপি জানিয়েছে, এসব যোগাযোগ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কোনো অবস্থাতেই অপরিচিত নম্বর বা আইডি থেকে টাকা চাওয়ার প্রস্তাবে সাড়া দেওয়া যাবে না। কেউ যদি পুলিশ পরিচয়ে টাকা দাবি করে, তবে সঙ্গে সঙ্গে প্রমাণ সংরক্ষণ করে নিকটস্থ থানায় বা সিএমপি কন্ট্রোল রুমে (01320-057998) জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা শাখাসহ একাধিক ইউনিট ইতিমধ্যে মাঠে নেমেছে বলে জানিয়েছে সিএমপি।

Read Previous

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

Read Next

রাজধানীর সব বাস একক ব্যবস্থায় চলবে: প্রধান উপদেষ্টার ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular