এশিয়া সফরে মালয়েশিয়ায় ট্রাম্প, থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সই আজই

পর্যটন সংবাদ ডেস্ক : এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে এয়ারফোর্স ওয়ানে করে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এই সফরে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান (ASEAN)-এর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি কুয়ালালামপুরেই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে যোগ দেবেন—থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ গত মে মাসে সীমান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায়। কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের আশা করা হচ্ছে।

ট্রাম্প কুয়ালালামপুরের পথে নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি বড় শান্তিচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আশা করছি, সবাই এতে উপস্থিত থাকবেন।”

মূলত, শনিবার থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিতের মৃত্যুতে দেশটিতে শোক ঘোষণা করা হয়। এ কারণেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল অনুষ্ঠানের সময় এগিয়ে আনার অনুরোধ জানান, যাতে ট্রাম্প পৌঁছানোর পরই চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা যায়।

ট্রাম্প জানিয়েছেন, অবতরণের পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন।

পাঁচ দিনের এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম এশিয়া সফর এবং প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

সূত্র: বিবিসি

Read Previous

রূপ হারাচ্ছে কুয়াকাটা সৈকত: সাগরকন্যার ভবিষ্যৎ কি অন্ধকারে?

Read Next

দেশে স্বর্ণের ভরিতে আজ দাম কতো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular