অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের প্রশিক্ষণ দেবে ইআরপি সলিউশন বিডি

‘ভ্যাট দিব সবাই মিলে, অংশ নিব দেশ বিনির্মানে’ এমন স্লোগান সামনে রেখে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইআরপি সলিউশন বিডি।

ইআরপি সলিউশন বিডির প্রতিষ্ঠাতা ও সিইও সালেহ মুহাম্মদ সাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইন ও অফলাইনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনলাইনে (Google Meet) দেশের যে কোনো প্রান্ত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা যাবে। আর স্বশরীরে উপস্থিত হয়ে খিলগাঁও পল্লীমা সংসদে প্রশিক্ষণে নেওয়া যাবে।

যেসব কোর্স করানো হবে- অনলাইন প্রসেস অব সেলস, ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনক্রিসিং অ্যাডজাস্টমেন্ট (AT & Others) এবং ডিক্রিসিং অ্যাডজাস্টমেন্ট (Mushak-6.6 & Others)।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ভ্যাট কনসালটেন্ট ও ইআরপি সলিউশন বিডির প্রতিষ্ঠাতা সালেহ মুহাম্মদ সাকি।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অনলাইনে প্রশিক্ষণ ফি ধরা হয়েছে ২ হাজার টাকা। আর স্বশরীরে উপস্থিত হলে ফি দিতে হবে ২ হাজার ৫০০ টাকা।

বিকাশের মাধ্যমে খুব সহজেই প্রশিক্ষণের নির্ধারীত ফি পরিশোধ করা যাবে। বিকাশ নাম্বার- 01766-518953

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন- 01670-161272, 01714-072111 এই নম্বরে।

পর্যটন সংবাদ/

Read Previous

সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট দ্রুত চালু নিয়ে লন্ডনে মতবিনিময়

Read Next

এস আলম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular