৯১ কোটি টাকার বেশি সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবি পন্যের জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।

আজ বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৬ টাকা।

এছাড়া বৈঠকে গম, সার, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

Read Previous

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Read Next

সাদের জামিন মা হত্যা মামলায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular