৪৮ তরুণ-তরুণী আটক কক্সবাজারে হোটেল থেকে

সমুদ্র নগরী কক্সবাজারের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাত ১টা থেকে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, “হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি কিন্তু আটক হওয়া তরুন তরুনীরা বলছে তারা পর্যটক। তাই সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে।”

ওসি জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে তোলা হয়েছে।

Read Previous

শরীয়তপুরে বিবাহিত-অবিবাহিতদের কাবাডি খেলা

Read Next

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular