০৫/০৫/২০২৬
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য স্বস্তির খবর: ফ্লাইট মিস করলে বিমান ভাড়া ফেরত

পর্যটন সংবাদ ডেস্ক : বৈধ কারণে নির্ধারিত হজ ফ্লাইট মিস করা যাত্রীদের বিমান ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বছর হজ ফ্লাইট পরিচালনাকারী তিনটি এয়ারলাইন্সকে এ সংক্রান্ত দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতাসহ যেকোনো যৌক্তিক কারণে কোনো হজযাত্রী ফ্লাইটে উঠতে না পারলে তাঁর টিকিট প্রতিস্থাপন ও ভাড়া ফেরত দেওয়া হবে। একই সঙ্গে তাঁর সঙ্গে নিবন্ধিত পরিবারের সদস্যরা যদি একই ফ্লাইটে যেতে না পারেন, তাঁদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে এই ব্যবস্থার কারণে এয়ারলাইন্সের নির্ধারিত কোটা কমবে বা বাড়বে না বলে স্পষ্ট করে জানিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট চলছে এবং এরই মধ্যে ৪৫ হাজারের বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে অসুস্থতা ও অন্যান্য কারণে কিছু যাত্রী ফ্লাইট মিস করায় তাঁদের স্বার্থ রক্ষায় এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত হজযাত্রী ও তাঁদের পরিবারের জন্য বড় স্বস্তির বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Read Previous

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীতে তিনজনের মৃত্যু, একজন নিবিড় পরিচর্যায়

Read Next

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও চায় বিমানের বহরে জায়গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular