সুইডেনের স্কলারশিপ ভ্রমণ ব্যয়ের সঙ্গে নানা সুযোগ

সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির কেতাবী নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। স্কলারশিপ পেলে ২০২৫ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা-

*জীবনযাত্রার খরচের জন্য মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে;

*স্বাস্থ্যবিমা;

*ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনার অনুদান;

*এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়;

আবেদনের যোগ্যতা-

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*স্নাতক ডিগ্রি সম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন সেরা হতে হবে;

*যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে;

*আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৫-এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে;

*আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই;

দরকারি কাগজপত্র-

*সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে);

*বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*মোটিভেশনাল লেটার;

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে আগ্রহীদের।

Read Previous

রমজানে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

Read Next

ভোরবেলা থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular