সর্বকালের রেকর্ড ভেঙেছে বিশ্ববাজারে সোনার দাম

আউন্স প্রতি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম । ফলে মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববাজারে সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে সোনার দাম।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নেওয়ায় দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করছে বিশ্লেষকরা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং শেয়ার বাজারগুলোতে দরপতন হওয়ায় সোনায় বিনিয়োগ অনেকে বেড়েছে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী দেখা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। একইসঙ্গে সিংহভাগ অর্থনীতিবিদ মনে করেন এই প্রভাব অত্যন্ত নেতিবাচক হবে।

Read Previous

শ্রীমঙ্গলের রাধানগর এখন পর্যটনের মডেল

Read Next

শাওনের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular