শেনজেনভুক্ত দেশে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে প্রবেশ নিষেধাজ্ঞার ঝুঁকি, ঢাকায় সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক : শেনজেনভুক্ত দেশগুলোর ভিসাধারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দূতাবাসগুলো। বার্তায় বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ওই দেশগুলোতে অবস্থান করলে ভবিষ্যতে শেনজেন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, এমন অতিরিক্ত অবস্থান ভিসা নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে ভিসা আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে। তাই ভিসার শর্তাবলি কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশি ভিসাধারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এর আগেও ঢাকায় শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়মিত সতর্কবার্তা প্রকাশ করা হয়। এবারের সতর্কবার্তাটি বিশেষভাবে অতিরিক্ত অবস্থানের ঝুঁকি নিয়ে জোর দেওয়া হয়েছে।

ভ্রমণকারী ও প্রবাসীদের উচিত ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট দেশ ত্যাগ করা এবং প্রয়োজনে বৈধভাবে মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেওয়া।

Read Previous

জেট ফুয়েলের দাম কমায় সব রুটে বিমান ভাড়া ৫ শতাংশ হ্রাস করল এয়ারএশিয়া এক্স

Read Next

স্যাটসের নজরে হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular