১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাহানপুর হাটে কোরবানির পশুতে পরিপূর্ণ,নেই ক্রেতা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর শাহজাহানপুরে প্রতিবারের মতো এবারও বসেছে কোরবানির পশুর হাট। খিলগাঁও, বাসাবো, শান্তিনগর,মতিঝিল, শহীদবাগ ও শান্তিবাগসহ আশপাশের এলাকার কোরবানির পশুর চাহিদা মেটাতে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন মাঠে এ হাট বসানো হয়। ঈদের আরও ৫ দিন বাকি থাকলেও বিক্রি তেমন জমে ওঠেনি।

আজ সোমবার (২ জুন) সকালে শাহজাহানপুর পশুর হাট ঘুরে দেখা গেছে, মাঠের প্রবেশমুখে হাটের ইজারাদারের তদারকি কক্ষ বসানো হয়েছে কিন্তু বেশিরভাগ হাসিল ঘরে এখনো কোন প্রতিনিধি দেয়া হয়নি। পাশেই রয়েছে পশু নামানোর দুটি পার্কিং র‍্যাম্প। ট্রাক থেকে একের পর এক কোরবানির পশু নামানো হচ্ছে সেখানে। আজ ভোরেও এই অস্থায়ী হাটে গরু নেমেছে ১৮ট্রাক।

হাটজুড়ে দেখা গেছে, মাঠের প্রায় সকল জায়গা ইতোমধ্যে গরুতে পূর্ণ হয়ে গেছে,এখন পাশেই থাকা সরকারি রেলওয়ের কলোনির ভিতর গরু বাধার প্রস্তুতি চলছে।

পাবনার খামারী’ বিশ্বাস এগ্রোর’ মালিক হাটে এনেছে ৫৪টি গরু। তাদের একজন কর্মী পর্যটন সংবাদকে বলেন, আমরা গত পরশুদিন এখানে এসেছি। তবে এখনো কোনো গরু বিক্রি হয়নি। বিক্রির মত দাম হয়েছে, কেউ কিনছে না।

ঝিনাইদহ থেকে যৌথভাবে ১৭টি গরু এনেছেন পাঁচ বিক্রেতা। তাদের একজন মনোয়ার আলী পর্যটন সংবাদকে বলেন, আমাদের এখানে সর্বনিম্ন ৯০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার টাকার মধ্যে গরু পাওয়া যাবে। এখনো কোনো গরু বিক্রি হয়নি। যেহেতু সময় আছে, আমরা আশা করছি সবগুলোই বিক্রি করে যেতে পারবো।

সকল ব্যবসায়ীরা আশা করছে আজ কালের ভেতরে পশু কেনাবেচা শুরু হয়ে যাবে।

এদিকে হাটের প্রধান দর্শনার্থী এখন আশপাশের কলোনির বাসিন্দারা।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের পাশে এই হাটের ইজারা পেয়েছে সিকদার কনস্ট্রাকশন। হাটের ইজারা মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৩৩৪ টাকা

Read Previous

টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল আবার শুরু, দ্বীপে যাচ্ছে নিত্যপণ্য

Read Next

উপদেষ্টা পরিষদে প্রস্তাবিত বাজেটের অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular