১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে তিন নেতা কারাগারে

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদেরকে ইমন গাজী হত্যা মামলায় সাত দিনের রিমান্ড ‍দিয়েছিলো আদালত ।

আজ শনিবার (৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদন আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। তবে এদিন তাদের এজলাসে নেওয়া হয়নি। আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২ নভেম্বর তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

Read Previous

অর্থনীতিকে ঢেলে সাজাতে পর্যটন খাতে নজর দিচ্ছে সৌদি

Read Next

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাফুফের পুরস্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular