
পর্যটন সংবাদ ডেস্ক: ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনে জানাতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরগুলোতে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে। চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরই পবিত্র আশুরার তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
পবিত্র মুহাররম মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখে আশুরা পালন করা হয়, যা ইসলামি ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন।
নতুন হিজরি বছরের সূচনা এবং আশুরা উপলক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে দেশজুড়ে মুসলমানরা নানা আয়োজনে অংশ নিয়ে থাকেন



