১০/০৫/২০২৬
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচারে জড়িত অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সতর্কতা জারি করল বিমান ও পর্যটন মন্ত্রণালয়

পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত একটি অবৈধ ট্রাভেল এজেন্সির ঘটনায় জরুরি সতর্কতা জারি করেছে।

রবিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, অভিযুক্ত সংস্থাটি হলো ‘ড্রিম হোম ট্রাভেলস’। এটি ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নয়।

২০২৫ সালের ২৮ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠে ‘রাশিয়া যুদ্ধে আট বাংলাদেশি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, এম এম আবুল হাসানের মালিকানাধীন ড্রিম হোম ট্রাভেলসের (সনদ নং ০০১২০২১) লাইসেন্সের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিলেই শেষ হয়ে গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী সব ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাধ্যতামূলক। অনেক এজেন্সি বর্তমানে বৈধ লাইসেন্স ছাড়াই বা মেয়াদ উত্তীর্ণ হয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রতারণা ও হয়রানির অভিযোগ বাড়ছে।

যাত্রী ও ভ্রমণকারীদের উদ্দেশে মন্ত্রণালয় অনুরোধ করেছে, কোনো অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন না করতে। টিকিট বা ট্যুর প্যাকেজ কেনার আগে অবশ্যই অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এজেন্সির নিবন্ধন ও নবায়নের স্থিতি যাচাই করে নিতে হবে।

মন্ত্রণালয় আশা করছে, এই সতর্কতা মেনে চললে ভ্রমণপ্রিয় মানুষ আর্থিক ক্ষতি ও প্রতারণার শিকার থেকে রক্ষা পাবেন।

Read Previous

বিশ্ব মা দিবসে মায়ের হাত ধরে বিশ্বভ্রমণ: স্মৃতির ঝলমলে আলোয় ভরা অবিস্মরণীয় যাত্রা

Read Next

মাতৃ দিবসে ঢাকায় উদ্ভাবনী ‘মাদার্স মার্কেট’ উদ্বোধন, মাতৃত্ব ও উদ্যোগশীলতাকে একমঞ্চে আনল ব্র্যাক ব্যাংক তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular