১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইটিভি চেয়ারম্যানের ছেলে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার আবেদন

পর্যটন সংবাদ ডেস্ক: গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার মো. আসাদুল হক বাবু হত্যা মামলায় সিআইডি তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান, সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত আবেদনটি নিয়েও শুনানি করবে।

এর আগে, গত রোববার রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। তার বাবা, বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন আদালত তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আসাদুল হক বাবুকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নাসির উদ্দিন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

Read Previous

বাজারের মধু খাঁটি নাকি ভেজাল? কীভাবে চিনবেন সঠিক মধু

Read Next

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা: লুট হওয়া অস্ত্র উদ্ধারে নগদ পুরস্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular