ভারী বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঘনমেঘ তৈরি হচ্ছে এবং ব্যাপক বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Read Previous

তেল আবিব ও হাইফাতে নতুন ধাপে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

Read Next

ঢাকা থেকে আবার অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু, কৃতজ্ঞতা জানালেন প্রফেসর ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular