ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা পাবেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আকর্ষণীয় ছাড়

পর্যটন সংবাদ ডেস্ক : ব্র্যাক ব্যাংকের কার্ডধারী গ্রাহকেরা এখন থেকে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে প্রিমিয়াম লাইফস্টাইল ও ডাইনিং সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকটি সম্প্রতি হোটেলটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে গ্রাহকেরা বছরজুড়ে বিশেষ ছাড় পাবেন।

চুক্তি অনুসারে, ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ক্রাউন প্লাজার মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন। এছাড়া মোজাইক, কানেকশনস ও হাউসঅব হান রেস্টুরেন্টে আ লা কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ মূল্যছাড়, হেলথ ক্লাব, সুইমিং পুল এবং বিভিন্ন ভেন্যু বুকিংয়েও ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা।

গত ২৮ মার্চ শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রাউন প্লাজার ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা, বিক্রয় ও বিপণনের ক্লাস্টার ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকেরহেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক ব্যাংক তার গ্রাহকদের জন্য আরও উন্নত লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছে।

Read Previous

মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংসের অভিযোগে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীসহ সিন্ডিকেটের বিচার দাবি

Read Next

নদীমাতৃক বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা শিল্পের বিলুপ্তি: রিভারাইজ পর্যটন কেন গড়ে উঠছে না, উত্তরণের পথ কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular