বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে শিলা পড়ার শঙ্কা

আবহাওয়া অফিস  জানিয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে হতে পারে। এ ছাড়া বৃষ্টির সঙ্গে শিলা পড়ারও শঙ্কা রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন পূর্বাভাস জানায় সংস্থাটি।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক-তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Read Previous

পর্যটক হিসেবে মালয়েশিয়া ঢোকার সময়ে ৪৫ বাংলাদেশি আটক 

Read Next

বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular