বিনা ভিসায় ভারতীয়রা যাবেন থাইল্যান্ড

থাইল্যান্ড যেতে ভারতীয়দের প্রয়োজন হবে না ভিসার । ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশ অনুমোদন করেছে থাইল্যান্ড। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ (ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড- ট্যাট)।

এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই প্রকল্পের আওতায় ভারতীয় পর্যটকরা ভিসাছাড়া একটানা ৬০ দিন থাইল্যান্ডে অবস্থান করতে পারবেন। পরে যদি আরও বেশিদিন থাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। থাইল্যান্ডে ভ্রমণ ও অন্যান্য পরিসেবার জন্যও ভারতীয় পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে ট্যাট।

প্রসঙ্গত, ভারতীয় পর্যটকদের কাছে ভ্রমণ গন্তব্য হিসেবে বেশ জনপ্রিয় থাইল্যান্ড। সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৯৪ লাখ বিদেশি পর্যটক গেছেন থাইল্যান্ডে। এতে বছরের প্রথম তিন মাসে ১ হাজার ২৪০ কোটি ডলার যোগ হয়েছে দেশটির জাতীয় অর্থনীতিতে। এই পর্যটকদের একটি বড় অংশই ভারতীয়।

Read Previous

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি

Read Next

সালাউদ্দিনই হচ্ছেন বাংলাদেশের সহকারী কোচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular