বাহারুল আলম:পুলিশের নতুন আইজিপি

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

জানা যায়, গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়।

উল্লেখ্য, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

Read Previous

শেয়ারবাজারে মন্দা: অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ

Read Next

মুজিববর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাতিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular