১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জেলের নাম পরিবর্তন: ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ হবে নতুন পরিচয়

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশে কারাগার ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পথে পদচারণা শুরু হয়েছে। দেশব্যাপী জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করেছে কারা অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, “আমরা জেলগুলোকে কেবল নিরাপত্তা কেন্দ্র হিসেবে না দেখে সংশোধন ও পুনর্বাসনের কার্যক্রমে গুরুত্ব দিতে চাই। এই লক্ষ্যেই দেশের জেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, কারা বিভাগ সংশ্লিষ্ট আইন ও নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং অনুমোদনের জন্য সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

বর্ধিত বন্দি সংখ্যা এবং সমন্বয় বৃদ্ধির জন্য নতুন করে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের কাজের চাপ কমানোর জন্য এটিকে দুইটি বিভাগে বিভক্ত করা হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে কারা অধিদপ্তর আশা করছে, শুধু অপরাধীদের শাস্তি নয়, তাদের পুনর্বাসন এবং সামাজিক পুনঃসংযোগে জেলগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

Read Previous

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের দিন সেনা মোতায়েন, মেট্রো স্টেশন বন্ধ থাকবে

Read Next

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ নতুন বিচারপতির শপথ গ্রহণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular