১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৯ দেশের ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিল সংযুক্ত আরব আমিরাত

পর্যটন সংবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন, কর্ম এবং ব্যবসায়িক ভিসা অস্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

ইউএইর অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং মহামারির ঝুঁকি এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। তবে বিস্তারিত ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

বর্তমানে উল্লিখিত দেশগুলোর কিছু নাগরিক ইউএই ভিসার জন্য আবেদন করতে পারলেও আগামী বছরের জানুয়ারি থেকে এ সুযোগ বন্ধ হয়ে যাবে। কতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: ইউএই ভিসা অনলাইন

Read Previous

ইলিশ রপ্তানি ধীরগতি: পাইকারি দাম কিছুটা কমলেও খুচরা বাজারে প্রভাব নেই

Read Next

পারকি সৈকতে দখলদারদের দৌরাত্ম্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular