বাংলাদেশ ও আশপাশে বাড়ছে ভূমিকম্প

স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা আশিক রায়হান। তিনি রাত জেগে স্মার্টফোনে ফেসবুক দেখছিলেন। তাঁর একটা অভ্যাস, বসে থাকলে পা ঝাঁকান। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ অনুভব করেন বিছানাটা কাঁপছে।

আশিক রায়হান বলছিলেন, ‘প্রথমে ভেবেছি পা নাড়ানোর কারণে হয়তো ঝাঁকুনি খাচ্ছে। পরে পা ঝাঁকানো বন্ধ করার পরও দেখি বিছানা কাঁপছে। আমি ভয় পেয়ে যাই। ভূমিকম্প হচ্ছে মনে করে ঘরের দরজা খুলে দৌড়ে বের হই আর মাকে ডাকতে শুরু করি। পরে আমার ডাকাডাকিতে মা–সহ পরিবারের সবার ঘুম ভাঙে, তারাও ঘর থেকে বেরিয়ে আসে।’

উত্তরের জেলা পঞ্চগড় শহরের অনেকেই বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্পের এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

 আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র সূত্র বলছে, দিবাগত রাত ৩টা ৬ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নেপালের কোদারি এলাকা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। এটি মাঝারি মাপের ভূমিকম্প।

এর আগে বুধবার মধ্যরাতে সিলেটে এবং মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।

প্রথমে ভেবেছি পা নাড়ানোর কারণে হয়তো ঝাঁকুনি খাচ্ছে। পরে পা ঝাঁকানো বন্ধ করার পরও দেখি বিছানা কাঁপছে। আমি ভয় পেয়ে যাই। ভূমিকম্প হচ্ছে মনে করে ঘরের দরজা খুলে দৌড়ে বের হই আর মাকে ডাকতে শুরু করি। পরে আমার ডাকাডাকিতে মা–সহ পরিবারের সবার ঘুম ভাঙে, তারাও ঘর থেকে বেরিয়ে আসে।

বুধবারের (২৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আর মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তি হয় ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

এভাবে বাংলাদেশের আশপাশে ও দেশের ভেতরেও ছোট বা মাঝারি আকারের ভূমিকম্প বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় ৫৩টি ভূমিকম্প হয়। এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ।

এভাবে ছোট বা মাঝারি ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াটা বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ বলে মনে করছেন ভূমিকম্পবিশেষজ্ঞরা। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই এমনটা মনে করছেন তাঁরা।

ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়া এবং বড় ভূমিকম্পের আশঙ্কা বেড়ে গেলেও তাকে মোকাবিলায় যথাযথ প্রস্তুতির অভাব আছে বলেই তাঁরা মনে করেন। এখনো ভূমিকম্পের প্রস্তুতি ভূমিকম্প-পরবর্তী সম্ভাব্য উদ্ধার প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ। এর জন্য নাগরিক শিক্ষা ও মহড়া—উভয়েরই অভাব আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এভাবে বাংলাদেশের আশপাশে ও দেশের ভেতরেও ছোট বা মাঝারি আকারের ভূমিকম্প বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় ৫৩টি ভূমিকম্প হয়। এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলেন, একসময় পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগের প্লেটগুলো ধীরে ধীরে আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটোনিক প্লেট। এগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলোর মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। আর সেখানে পৌঁছানোর পর শক্তি অটুট থাকলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই ভূমিকম্প।

এই প্লেটের নানা ভূগর্ভস্থ চ্যুতি আছে। সেগুলোই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর–পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ। দেখা যাচ্ছে, এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয়। ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১। গত বছর তা বেড়ে হয় ৫৪।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলছিলেন, ‘আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট বেড়েছে। আগে ছিল চারটি। ২০০৭ সাল থেকে ১৩টির মাধ্যমে তথ্য সংগ্রহ হয়। তবে শুধু প্রাযুক্তিক সক্ষমতা বৃদ্ধি এবং এখন পর্যবেক্ষণ বেশি হওয়ার কারণে সংখ্যা বাড়ছে তা নয়। আসলে বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় ভূমিকম্প বাড়ছে। বৈশ্বিক তথ্যও সে বিষয়টি সমর্থন করে।’

Read Previous

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ

Read Next

সৌদিতে আজ থেকে শুরু রমজান মাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular