১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইলটদের অবসরের বয়সসীমা বাড়াল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থায়ী পাইলট ও ইঞ্জিনিয়ারদের চাকরির অবসরের বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হয়েছে। এতদিন তাদের ৫৯ বছরে অবসরে পাঠানো হতো।

গত বুধবার (৯ অক্টোবর) বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম চৌধুরীর সই করা দুটি পৃথক আদেশে তাদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

আরেক প্রশাসনিক আদেশে বলা হয়েছে, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের চাকরির অবসর বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

পর্যটন সংবাদ/

Read Previous

রাজশাহীতে কেটে ইলিশ বিক্রি শুরু

Read Next

আন্দোলনের মধ্যে ব্যাংক ঋণ বাড়িয়েছিলো শেখ হাসিনার সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular