২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ফ্রান্সের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে রাজধানী ঢাকায় চালু হলো ফ্রান্সের নতুন ভিসা আবেদন কেন্দ্র। গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অবস্থিত এই কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

নতুন কেন্দ্রের মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করা যাবে। ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আবেদনকারীরা সরাসরি এখানে সেবা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, “এই উদ্যোগ বাংলাদেশিদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ করবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমবে, দৈনিক আবেদন জমা দেওয়ার সংখ্যা বাড়বে এবং অর্থ প্রদানের ব্যবস্থা হবে আরও আধুনিক।”

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমানে তারা ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে। তবে তাদের দায়িত্ব কেবল নথি সংগ্রহ, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনসহ প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের পূর্ণ এখতিয়ার ফরাসি দূতাবাসের হাতে।

কেন্দ্রটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই ঠিকানায়: visa.vfsglobal.com/bgd/en/fra

Read Previous

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন বিশ্বের ২৩টি মাদক উৎপাদক দেশ

Read Next

১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু আইসিসিবিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular