ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের দিন সেনা মোতায়েন, মেট্রো স্টেশন বন্ধ থাকবে

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটের দিনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান নেবেন।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবেন, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে এবং নির্বাচনের সাত দিন আগে থেকে হলগুলোতে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।

আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

Read Previous

জন্মসনদ ছাড়া মিলবে না ১৯টি সরকারি সেবা

Read Next

বাংলাদেশে জেলের নাম পরিবর্তন: ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ হবে নতুন পরিচয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular