১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা দান করতে হবে। একইভাবে ৩ কেজি ৩০০ গ্রাম যবের বাজারমূল্য বিবেচনায় ৫৩০ টাকা, খেজুরের বাজার মূল্যে ২ হাজার ৩১০ টাকা দান করা যাবে।

এছাড়া কিসমিসের বাজার মূল্যে ১ হাজার ৯৮০ টাকা ও পনিরের বাজার মূল্য বিবেচনায় ২ হাজার ৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জনপ্রতি যেকোনো একটি পণ্যের বাজারমূল্যের সমপরিমাণ অর্থ ফিতরা হিসেবে দান করা যাবে।

Read Previous

যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো পাকিস্তানের রাষ্ট্রদূতকে

Read Next

মহাখালী সাত তলা বস্তিতে ভয়াবহ  আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular