গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পর্যটন সংবাদ ডেস্ক :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চবিদ্যালয়ের পিছনে ঝুটের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি গোডাউনে। স্থানীয়রা প্রথমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, “আগুন নেভাতে আমরা ৭টি ইউনিট কাজ করছি। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।”

ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

Read Previous

চীনের ছয় মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি

Read Next

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টা ইউনূসের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular