কুয়াকাটায় ৪ শতাধিক ব্যবসা প্রাতষ্ঠান উচ্ছেদ

সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমিতে গড়ে ওঠা প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযান চলবে দুইদিন।

জানা গেছে, নোটিশ জারি ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে জায়গা স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলেও অনেকে সরিয়ে নেয়নি। যারা নিচ্ছে না তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে । উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চার শতাধিকেরও অধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পরেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ, সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

Read Previous

পর্যটকদের জন্য খোলা হলো খাগড়াছড়ি -সাজেক ভ্যালি

Read Next

মার্কিন নির্বাচন নিয়ে মাস্কের মিথ্যা পোস্টে ভিউ ২০০ কোটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular